স্বাস্থ্য দপ্তরে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, শেষ তারিখ 31 জানুয়ারি -WB health recruitment

বেকার চাকরি প্রার্থীদের ফের সুখবর । এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতরে নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য(HEALTH WORKER) কর্মী। তবে চুক্তি ভিত্তিক হলেও বেতন আকর্ষণীয়। এই মর্মে গত কয়েকদিন আগে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ - Memo No : CMOH/Pbmd/DPMU/335 Dated- 19/01/2023 

প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে - 

পদের নাম- ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (Clinical Psychologist)

শুন্য পদের সংখ্যা- ০২ টি 

বয়স- এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ০১-০১-২০২২ এর হিসাবে ৪০ এর মধ্যে। 

কাজের ধরণ- এন এম এইচ পি( NMHP) অর্থাৎ যোগ্য প্রার্থীকে জাতীয় স্বাস্থ্য মিশনের তত্বাবধানে কাজ করতে হবে। 

প্রার্থী নির্বাচন- কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। 

মাসিক বেতন-৩০,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজি কোর্স পাশ হতে হবে। 

পদের নাম- ‘ব্লক এপিডেমিওলজিস্ট’( Block Epidemiologist )

শূন্য পদ- ০১ টি

বয়স - এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে ।  

মাসিক বেতন – ৩৫,০০০ টাকা 

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীর M.SC সহ উল্লেখিত পদের ডিগ্রি থাকতে হবে এ ছাড়াও কম্পিউটারে জ্ঞান থাকার পাশাপাশি Ph.D/ M.Phill অথবা জনস্বাস্থ্য বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
প্রার্থী নির্বাচন- কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে বি এস সি ডিগ্রিধারী হতে হবে অথবা এম এস সি ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও জনস্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে । 

পদের নাম- ব্লক ডাটা ম্যানেজার ”( Block Data Manager)

শূন্য পদ- ০২ টি

বয়স- প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন- ২২,০০০ টাকা

প্রার্থী নির্বাচন- কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার পাশাপাশি যে কোনও শাখায় স্নাতক এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।

প্রার্থী নির্বাচন- কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। 
পদের নাম- মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (Multi Rehabilitation Worker) 

শুন্য পদ- ১৪ টি

বয়স- এ ক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে

মাসিক বেতন- ১৮ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা- এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।     

প্রার্থী নির্বাচন- কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। 

পদের নাম- প্রোগ্রাম অ্যাসিস্টান্ট (Programme Assistant) 

শূন্য পদ- ১ টি

বয়স- এ ক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে

মাসিক বেতন- ২২ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা- এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় স্নাতক ডিগ্রিধারী হতে হবে , তৎসহ কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত তিন বছর কাজেরভিজ্ঞতা থাকতে হবে । 

প্রার্থী নির্বাচন- কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। 

প্রয়োজনীয় ডকুমেন্টস - 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে । । এ ছাড়াও সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে তপশীলি জাতী এবং উপজাতি দের জন্য ৫০ টাকার ডিমান্ড ড্রাফট এবং সাধারণ প্রার্থীর জন্য ১০০ টাকার ডিমান্ড ড্রাফট জমা করতে হবে।   
আবেদন পদ্ধতি -

আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। তবে অনলাইনে আবেদন করে তার একটি প্রিন্ট কপি শুধুমাত্র নিম্ন লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে সংশ্লিষ্ট দফতরের জ্ঞাতার্থে। (OFFICE OF THE CHIEF MEDICAL OFFICER OF HEALTH, DISTRICT HEALTH & FAMILY WELFARE SAMITY, PURBA MEDINIPUR, PIN-721636) 

আবেদন ফী

উল্লেখিত যাবতীয় পদের জন্য সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা এবং সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট জেলার স্বাস্থ্য দফতরের নামে । click here

Comments